রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: ০৪:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / 383

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বিডি সমাচারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

কবির হাসান নামে নিহতের এক আত্মীয় বিডি সমাচারকে জানান, ডা. কাজী সাবিরা রহমান লিপি এই ফ্ল্যাটে একাই থাকতেন। তার এক ছেলে (২১) ও এক মেয়ে (১০) আছে। তারা গ্রিন রোডে তাদের নানীর বাসায় থাকে। তার স্বামী শামসুর আজাদ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন, থাকেন শান্তিনগরে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৪:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১