জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ডাঃ সাইফুল ইসলাম সোহেল
- আপডেটের সময়: ০৫:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / 836
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান ও চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মো. সাইফুল ইসলামের জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষে চাঁদপুরের মীক্ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তার ব্যাক্তিগত চেম্বারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রতিনিধি বৃন্দ।
জন্মদিনে বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ডাঃ সাইফুল ইসলাম সোহেল।
মানবতার এই ডাক্তারের ৪০তম জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বারাকাত উল্যাহ, সদস্য আবু সাঈদ পাটওয়ারী, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুরের বিশেষ প্রতিনিধি আরিফূল ইসলাম, দৈনিক আলোকিত চাঁদপুর ও বিডি সমাচার টুয়েন্টি ফোর ডটকম এর বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু সন্ধ্যায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৮০ সালের ৩০ নভেম্বরের এই দিনে ডাঃ সাইফুল ইসলাম সোহেল মদনের গাঁও গ্রামের ঐতিহ্যবাহী পাটওয়ারী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।


























