ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ

  • আপডেটের সময়: ০৯:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 3

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ২য় ‘বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড আইএফআরএস এস১ এবং এস২ সাসটেইনেবিলিটি ডিসক্লোজার স্ট্যান্ডার্ডস অনুসরণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

বিশ্বব্যাপী স্বীকৃত এই কাঠামোর অধীনে টানা দ্বিতীয় বছরের মতো প্রকাশিত এই প্রতিবেদনটি টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীল অর্থায়নের প্রতি ট্রাস্ট ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি, এটি ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ কার্বন নিঃসরণ অর্জনে ব্যাংকটির দৃঢ় লক্ষ্যকেও পুনর্ব্যক্ত করে।

আইএফআরএস এস১ এবং এস২ মানদণ্ডের পাশাপাশি ‘টাস্ক ফোর্স অন ক্লাইমেট-রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারস’ (TCFD)-এর সুপারিশমালার আলোকে পরিবেশগত, সামাজিক এবং সুশাসন (ESG) সংক্রান্ত কর্মদক্ষতা ও কৌশলগত অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। টেকসই ব্যাংকিং চর্চার বিষয়ে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক এ.কে.এম. নুরুন্নবী উপস্থিত ছিলেন। তিনি টেকসই অর্থায়ন, সবুজ অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স), পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) এবং পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই খাতের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন এবং ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ও এমন সময়োপযোগী আয়োজনের জন্য ট্রাস্ট ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্বকালে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী বলেন, ট্রাস্ট ব্যাংক ইতোমধ্যে টানা দুই বছর (২০২২ এবং ২০২৩) দেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। পরিবেশগত, সামাজিক এবং সুশাসন (ইএসজি) বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। যা ব্যাংকের ‘ট্রিপল বটম লাইন’-অর্থাৎ মানুষ, পৃথিবী এবং মুনাফার (People, Planet, and Profit) প্রতি দায়িত্বশীল এবং যত্নশীল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি টেকসই ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার প্রমাণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সবুজ অর্থায়নে আমরা সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণ করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও যোগ করেন, এই অঙ্গীকারের অংশ হিসেবে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে ‘২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫’ প্রকাশ করেছে, যেখানে একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়েছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব আইবিডি মো. কামাল হোসেন সরকার তার বক্তব্যে কার্বন নিঃসরণ পরিমাপ, সিএসআর এবং জলবায়ু সংক্রান্ত বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৫ সালে ট্রাস্ট ব্যাংক সবুজ অর্থায়নে সর্বোচ্চ ১,৩৫০.৬০ মিলিয়ন টাকা বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, এই প্রতিবেদন প্রকাশ ট্রাস্ট ব্যাংকের ব্যবসায়িক কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন কার্যক্রমে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ এবং ভবিষ্যতের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এ.বি.এম. মিজানুর রহমান। তিনি উল্লেখ করেন যে ‘ট্রাস্ট ব্যাংকের কাছে সাসটেইনেবিলিটি কেবল একটি প্রতিবেদন প্রকাশের আনুষ্ঠানিকতা নয়-বরং এটি দায়িত্বশীল ব্যাংকিং এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার রূপকল্পের অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মিস হাসনা হেনা চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ

আপডেটের সময়: ০৯:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬