ইসলামিক ব্যাংকিংয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল পূবালী ব্যাংক
- আপডেটের সময়: ১১:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
পূবালী ব্যাংক পিএলসি. যুক্তরাজ্যভিত্তিক ক্যামব্রিজ আইএফএ কর্তৃক ১২তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (আইআরবিএ)-এ “বেস্ট ইসলামিক ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ – ২০২৬” পুরস্কারে ভূষিত হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন ক্যামব্রিজ আইএফএ-এর চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ুন দার।এই অসাধারণ অর্জন উদযাপন করতে উৎসবমুখর পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরিফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব ও সাজিদ আজাদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও ড. হাসিনা শেখ; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং হাফেজ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল্লাহ, সিএসএএ-ও উদযাপনে যোগ দেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. আনিসুর রহমান; জেনারেল ম্যানেজার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ; জেনারেল ম্যানেজার ও ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির; জেনারেল ম্যানেজার ও চিফ প্রোটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই আন্তর্জাতিক স্বীকৃতি শরিয়াহ-সম্মত ব্যাংকিং, সেবার উৎকর্ষতা এবং গ্রাহক আস্থার প্রতি পূবালী ব্যাংকের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।




















