১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

  • আপডেটের সময়: ০৫:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 11

শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ইউআইইউর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)।

মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও বৈদ্যুতিক প্রকৌশল, মোবাইল আর্থিক সেবা এবং ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের ১০৭টি স্বনামধন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরি এবং ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তারা মেলায় সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এ সময় ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দীন হাসান রশীদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করবে। তাই সবার আগে তাদের মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা চেষ্টা করলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবে।

বিশেষ অতিথি মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে পৃথিবীর যেকোনো জায়গায় সম্মানিত হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের পেশাগত জীবন গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

দিনব্যাপী এ আয়োজনে ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনাটাসহ দেশি-বিদেশি আরও অনেক প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

আপডেটের সময়: ০৫:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬