‘আল্লাহর রহমতে ভালো অবস্থানেই আছি’: তাসকিন

  • আপডেটের সময়: ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 8

তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তৃতীয় দিন নতুন বল হাতে পাওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন বোলাররা। কিন্তু সেই ছন্দে ছেদ টানে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে পাওয়া মোমেন্টাম কাজে লাগাতে পারলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার সুযোগ ছিল বলে মনে করেন তাসকিন আহমেদ। তবে বৃষ্টি থামিয়ে দিলেও ম্যাচ থেকে জয়ের আশা ছাড়ছেন না এই পেসার।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমরা যে মোমেন্টামটা পেয়েছিলাম, হয়তো ওই সময় দ্রুত অলআউট করার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে টি-টাইম পর্যন্ত সময়টা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। তবে এখনো আমরা ম্যাচে আছি। আল্লাহর রহমতে ভালো অবস্থানেই আছি।’

বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, সেটি মেনেই পরদিনের পরিকল্পনা সাজাতে চান তাসকিন। দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়া এবং ব্যাটারদের কাছ থেকে ভালো শুরুর প্রত্যাশা তার, ‘কালকের আবহাওয়ার পূর্বাভাস আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে দিনের শুরুটা যদি ভালো করতে পারি, দ্রুত ওদের আউট করতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু পায়, তাহলে টেস্ট ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’

ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের জন্য কাজটা যে কঠিন ছিল, সেটিও তুলে ধরেছেন তাসকিন। তার মতে, সামান্য এদিক-সেদিক হলেই রান হয়ে যাচ্ছিল। এ কারণে স্পিনাররা ভালো করায় নতুন বল নেওয়ার পরও তাদের দিয়েই আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অধিনায়কের। লাঞ্চের পর তাসকিনের বোলিংয়ে আসার কথা থাকলেও বৃষ্টিতে সেটি আর হয়নি।

তিনি বলেন, ‘কালকের আবহাওয়ার পূর্বাভাস আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে দিনের শুরুটা যদি ভালো করতে পারি, দ্রুত ওদের আউট করতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু পায়, তাহলে টেস্ট ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘আল্লাহর রহমতে ভালো অবস্থানেই আছি’: তাসকিন

আপডেটের সময়: ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬