শপিং মল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

  • আপডেটের সময়: ১২:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 84

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এ সময়ে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধা বিবেচনায় সাময়িকভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

ফলে পূজার কেনাকাটায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত ব্যবসায়ী ও ক্রেতারা বাড়তি সময় পাবেন। ২৩ অক্টোবর থেকে আবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শপিং মল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আপডেটের সময়: ১২:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬