বিলাসবহুল গাড়ির মালিকদের আয়-সম্পদে নজর, মাঠে নামছে এনবিআর

  • আপডেটের সময়: ১১:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 70

দেশে বিলাসবহুল ও উচ্চমূল্যের গাড়ির মালিকেরা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করছেন কি না, তা যাচাই করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে থাকা গাড়ির তথ্যের সঙ্গে মালিকদের আয়কর নথি মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

সম্প্রতি কর কমিশনারদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এ নির্দেশনা দেন।

বৈঠকে কর ফাঁকি শনাক্তে কর অঞ্চলগুলোর অনুসন্ধান ও তদন্ত দলকে আরও সক্রিয় করা, উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং সঞ্চয়পত্রধারীদের আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৫ হাজার ৪৮৯টি উচ্চমূল্যের বা বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৭১৯টি গাড়ির তথ্য মালিকদের আয়কর নথিতে ঘোষণা করা হয়েছে।অন্যদিকে, ১ হাজার ৩৩৯টির বেশি গাড়ির তথ্য কর নথিতে গোপন বা অপ্রদর্শিত অবস্থায় পাওয়া গেছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও বিআরটিএর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এনবিআর সূত্র জানায়, এসব উচ্চমূল্যের গাড়ির বাজারমূল্য সাধারণত ১ কোটি থেকে ১০ কোটি টাকা বা তারও বেশি। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা বা সিসি অনুযায়ী এগুলোর আমদানিতে বিপুল পরিমাণ শুল্ক-কর দিতে হয়।এ কারণে বিলাসবহুল গাড়ির মালিকদের আয়, সম্পদ ও কর নথির তথ্য পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখে সম্ভাব্য কর ফাঁকি শনাক্ত করতে চায় এনবিআর।

দেশে চলাচলকারী বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েস, বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ, অডি, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, পোর্শে, লেক্সাস, ক্যাডিলাক, মাসেরাতি ও জাগুয়ার। এ ছাড়া সীমিত সংখ্যায় ফেরারি ও ল্যাম্বরগিনির মতো সুপারকারও রয়েছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তির নামে উচ্চমূল্যের গাড়ি থাকলেও সেটি আয়কর নথিতে ঘোষণা করা না হলে গাড়ি কেনার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

একই সঙ্গে ওই ব্যক্তির ঘোষিত আয় ও সম্পদের পরিমাণের সঙ্গে গাড়িটির মূল্যের সামঞ্জস্য আছে কি না, সেটিও যাচাই করা সম্ভব। এ কারণে বিআরটিএর গাড়ির মালিকানার তথ্যের সঙ্গে আয়কর নথি মিলিয়ে দেখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কর অঞ্চলের অনুসন্ধান ও তদন্ত দলকে আরও সক্রিয় করা হবে। এসব দল নিজ নিজ এলাকায় কর ফাঁকি, ঘোষিত আয় ও সম্পদের মধ্যে অসামঞ্জস্য এবং রিটার্ন দাখিল না করার মতো বিষয়গুলো চিহ্নিত করবে। প্রয়োজন অনুযায়ী এসব ঘটনায় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথভাবে উৎসে কর আদায় হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।সঞ্চয়পত্রধারীদেরও নিয়মিত আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিলাসবহুল গাড়ির মালিকদের আয়-সম্পদে নজর, মাঠে নামছে এনবিআর

আপডেটের সময়: ১১:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬