কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • আপডেটের সময়: ১০:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 82

চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে আনা হয়েছিল।

বুকে ব্যথা অনুভব করলে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কারাগার থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নুরুল ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মীরসরাই সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেটের সময়: ১০:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬