বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
- আপডেটের সময়: ০২:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 70
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |
আজ দুপুরে প্রশাসকের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন |
এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ র হুমায়ুন কবীর,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন |
উল্লেখ্য,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন |
বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর পর ঢাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয় |





















