আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
- আপডেটের সময়: ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 81
সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
আজ দুপুরে প্রশাসকের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ বনানীতে সমাহিত আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আজ ডিএনসিসির মসজিদে বাদ যোহর আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রশাসক মহোদয়সহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অংশ নেন।
ট্যাগ :





















