দারুল হাদীস সালাফিয়াহ মাদ্রাসাকে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ২৫ লাখ টাকা অনুদান
- আপডেটের সময়: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 103
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “দারুল হাদীস সালাফিয়াহ” মাদ্রাসার বালক হোস্টেলের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পূর্ণ করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ (পঁচিশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন) শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ মাদ্রাসা দারুল হাদীস সালাফিয়াহ’র প্রিন্সিপাল মুহাম্মাদ মাসউদুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া এবং মাদ্রাসা দারুল হাদীস সালাফিয়াহ’র অন্যান্য শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, এই অনুদানের অর্থ দিয়ে বালক হোস্টেলের বাকি থাকা অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহতি উদ্যোগের জন্য তারা শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















