জুনের শেষে বেইজিং সফরে প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব ‎

  • আপডেটের সময়: ০২:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 79

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী জুনের শেষ সপ্তাহে পাঁচ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে এটি হবে তাঁর প্রথম বেইজিং সফর। সফরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ সময় তিনি চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি জলবায়ুবিষয়ক সম্মেলন ও একটি বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন।

‎পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামী ২২ জুন রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়টি অগ্রাধিকার পাবে।

‎সফরসূচি অনুযায়ী, বেইজিংয়ে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ ‘ইনভেস্টমেন্ট সামিটে’ অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে চীনের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা ও চায়নাটেক্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই দিনে ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং পরদিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

‎আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই সফর ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে কৌশলগত গুরুত্বের কারণে এই সফরের দিকে বিশ্বের প্রভাবশালী দেশগুলোরও নিবিড় নজর থাকবে।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও তা চীনের সঙ্গে অংশীদারত্বে কোনো সংকট তৈরি করবে না। সামনে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, আসিয়ানের (ASEAN) সদস্যপদ কিংবা পর্যবেক্ষক হওয়া এবং আরসেপে (RCEP) যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

একই সঙ্গে ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং গার্মেন্টস ও ফুটওয়্যার রপ্তানির বাজার সম্প্রসারণে চীনের গুরুত্ব অপরিসীম। দেশের অবকাঠামোগত টেকসই উন্নয়নের জন্য চীনের সঙ্গে এই অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারত্ব বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুনের শেষে বেইজিং সফরে প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব ‎

আপডেটের সময়: ০২:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬