সাড়ে ৯ ঘণ্টা পর ঝিনাইদহে ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেটের সময়: ০৮:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 101

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

‎রোববার (৭ জুন) সকাল ৬টায় উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

‎‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছলে পেছনের তিনটি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল সাড়ে ৩টা পুনরায় থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‎উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাড়ে ৯ ঘণ্টা পর ঝিনাইদহে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেটের সময়: ০৮:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬