বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের সভা
- আপডেটের সময়: ০৫:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 130
‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ :





















