শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী

  • আপডেটের সময়: ১২:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 146

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ারবাজার, বিনিয়োগ ও সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আসতে দেখাচ্ছেন বলেও তিনি জানান।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। একইভাবে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, স্বচ্ছ ও স্থিতিশীল আর্থিক পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আস্থা নিয়ে বাজারে অংশ নিতে পারেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেয়ারবাজারসহ আর্থিক খাত শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ১২:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬