যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেটের সময়: ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 159
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। যশোরে পৌঁছার পর তিনি প্রথমে সার্কিট হাউজে যাবেন। এরপর দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
আজ (২৭ এপ্রিল) সোমবার সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শার্শা এলাকায় উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন। এছাড়া প্রধানমন্ত্রী সুধী সমাবেশে যোগ দেবেন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দিনশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





















