বিএইচবিএফসি’র “ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬”-এর উদ্বোধন

  • আপডেটের সময়: ১২:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 185

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন অদ্য ০৬ হতে ২০ এপ্রিল,২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে “ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬” উদযাপন করতে যাচ্ছে।

সোমবার বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান “ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬” এর উদ্বোধন ঘোষণা করেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার সহ সদর দপ্তরের ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসি’র সকল শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ কর্মসূচির আওতায় ঋণ, বিনিয়োগ, আদায় এবং হিসাবায়নসহ সকল কার্যক্রমে গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদান ও আস্থা অর্জনের মাধ্যমে সেবা পক্ষের প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর।

বিএইচবিএফসি কর্তৃক আয়োজিত এ কর্মসূচির আওতায় গ্রাহক ও সেবা প্রত্যাশীদের সংশ্লিষ্ট বিএইচবিএফসি অফিসের নিকটস্থ শাখায় সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএইচবিএফসি’র “ঋণ, বিনিয়োগ ও আদায় সেবা পক্ষ-২০২৬”-এর উদ্বোধন

আপডেটের সময়: ১২:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬