“ভোটব্যাংক থাকলেও এখনই কাউন্সিলর নির্বাচন নিয়ে ভাবছি না; তরুণ সমাজসেবক মামুনুর রশীদের ঈদ শুভেচ্ছা জ্ঞাপন”

  • আপডেটের সময়: ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 544

স্বপ্নের ফেরিওয়ালা সামাজিক সংগঠন এর সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ মামুনুর রশীদ (মামুন) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সকল সদস্য, অনুদানপ্রদানকারী ও শুভানুধ্যায়ী—সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন ঈদুল ফিতর।

মামুনুর রশীদ বলেন, স্বপ্নের ফেরিওয়ালা সমাজের অসহায় মানুষের স্বপ্ন লালন করে। এই রমজানে প্রতি জুম্মাবারে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ ও ২২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়াও কয়েকটি অসহায় পরিবারে ইদ উপহার প্রদান করা হয়, এছাড়া ও সমাজের এতিম,পঙ্গু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের আর্থিক অনুদান দেয় হয়। তিনি বলেন ক্ষুধা-দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে সোনার বাংলা গঠন করাই তাদের লক্ষ্য। ০১ মাস রোজার মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সবার মধ্যে গড়ে তোলে পারস্পরিক সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতি।

রমজানের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবন আনন্দে পরিপূর্ণ করে তুলবে।।তিনি আরও বলেন, এই পবিত্র দিনে আমরা আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য সচেষ্ট হই এবং নবী সা: পথ অনুসরণের শপথ নিই।

এলাকায় খোজ নিয়ে জানা যায়, এলাকার যুব সমাজ ও অসহায় মানুষদের অধিকাংশই তার ফ্যান। এ বিষয়ে মামুনুর রশীদ কে প্রশ্ন করলে তিনি বলেন- এলাকার জন্য গত ৬ বছর ধরে নিরলস কাজ করে গেছেন, এখন জনগন তার কাছ থেকে প্রত্যাশা করেন আরো ভালো কিছুর, আর তাই আসন্ন ৩৮ নং সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো দল থেকে নয় স্বতন্ত্র থেকে অনেকেই তাকে নমিনেশন নিতে বলছেন। তিনি জানান এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, উনি সবসময় সাধারন জনগনের জন্য কাজ করে যেতে চান-এটাই তার আমরন ইচ্ছা।

পরিশেষে উনি বলেন আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷

ঈদ মোবারক।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“ভোটব্যাংক থাকলেও এখনই কাউন্সিলর নির্বাচন নিয়ে ভাবছি না; তরুণ সমাজসেবক মামুনুর রশীদের ঈদ শুভেচ্ছা জ্ঞাপন”

আপডেটের সময়: ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬