চাঁদপুরে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ঈদ উপহার

  • আপডেটের সময়: ০৭:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 179

রেজা শাহীন:

মাত্র পাঁচ টাকায় মিলছে ঈদের নতুন জামা। সে জামা কিনতে ভিড় জমিয়েছে সুবিধাবঞ্চিত শিশুরা। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুরের সামাজিক সংগঠন ‘স্বপ্নতরু’।

বুধবার সকাল ১১ টায় মডেল একাডেমি স্কুল মাঠে বসে ‘৫ টাকায় ঈদ উৎসব’। প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা নতুন জামা কেনার সুযোগ পায়। নতুন জামা পেয়ে শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায়। শিশুদেরকে সাথে নিয়ে আসা অভিভাবকরাও এমন আয়োজনে খুশি হন।

দশ বছরের শুিশু তাওহীদ নতুন জামা পেয়ে বলেন, ‘পাঁচ টাকায় ঈদের জামা পেয়ে অনেক ভালো লাগছে। বড় হয়ে আমিও অসহায় মানুষদেরকে এভাবে সাহায্য করতে চাই।’
সাত বছরের শিশু আমেনা বলেন, ‘ঈদের জামা পেয়ে আমি অনেক খুশি হয়েছি।’

পোষাক বিতরণ ছাড়াও মেহেদী উৎসবের আয়োজন করে সংগঠনটি। ছোট ছোট বাচ্চারা মেহেদীর রঙে তাদের হাত রাঙিয়ে নেয়।

‘স্বপ্নতরু’ সংগঠনের সভাপতি মো. গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের সংগঠন সব সময় চেষ্টা করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। প্রতিবারের ন্যায় এবারও আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পাঁচ টাকায় নতুন জামা বিক্রি করার উদ্যোগ নিয়েছি। এটি আমাদের সিগনেচার ইভেন্ট। পোষাক ছাড়াও বাচ্চাদেরকে চুলের ক্লিপ, ব্যান্ড ইত্যাদি দেয়া হয়েছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক মামুনুর রশীদ খান বলেন, ‘আমাদের সংগঠনের যাত্রার শুরু থেকেই আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগ নিচ্ছি। তার মধ্যে অন্যতম ‘৫ টাকায় ঈদ উৎসব’।

৬ষ্ঠ তম আয়োজন এটি। এর পাশাপাশি আমরা আরও একটি উদ্যোগ হাতে নিয়েছি সেটি হলো, গৃহহীনদের গৃহ তৈরি করে দেয়া। ইতোমধ্যে আমরা বেশ কয়েককটি পরিবাকে নতুন ঘর তৈরি করে দিয়েছি। এছাড়াও আমাদের আরও একটা প্রজেক্ট আছে। সেটি হলো ‘স্বাবলম্বী প্রজেক্ট’। এই প্রজক্টের মধ্যে রয়েছে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, গরু প্রদান, আর্থিক সহায়তা করা

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুরে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ঈদ উপহার

আপডেটের সময়: ০৭:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬