ওয়ালটনের মার্জার পরিকল্পনায় সম্মতি দিল বিএসইসি

  • আপডেটের সময়: ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 163

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির অগ্রবর্তী সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (ডব্লিউডিআইএল) মূল কোম্পানির সাথে একীভূত করার এই উদ্যোগে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে ‘নো অবজেকশন’ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ওয়ালটন হাইটেকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ (২০২৬) প্রস্তাবিত মার্জার স্কিমটির বিষয়ে বিএসইসি তাদের অনাপত্তি জানায়।

জানা গেছে, প্রস্তাবিত এই একীভূতকরণে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হবে অধিগৃহীত প্রতিষ্ঠান (অ্যাকুয়ারি) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি থাকবে অধিগ্রহণকারী প্রতিষ্ঠান (অ্যাকুয়ারার) হিসেবে।

তবে চূড়ান্তভাবে একীভূতকরণ কার্যকর হতে এখনও বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে কোম্পানিটিকে। এর মধ্যে রয়েছে— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন,কোম্পানির ঋণদাতা ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি,এবং অন্যান্য প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওয়ালটনের মার্জার পরিকল্পনায় সম্মতি দিল বিএসইসি

আপডেটের সময়: ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬