উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

  • আপডেটের সময়: ০৮:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। সরকারের উপদেষ্টারা ভোট দিতে তাদের সময় সুচি নির্ধারণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক ভোটগ্রহণ।

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা-৮ আসনের ভোটার। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, উপদেষ্টা সকাল-সকালই ভোট দেবেন।

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডস্থ আদর্শ কলেজ কেন্দ্রে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা। সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএসএইচ এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে সেখানেই ভোট দেবেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্র।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও একই কেন্দ্রে ভোট দেবেন। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুলে সকাল ৮টায়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার। কিন্তু নির্বাচনের সময় তিনি ঢাকায় থাকায় ভোট দেবেন না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ভোট দেবেন চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

আপডেটের সময়: ০৮:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬