সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 219

দেশের আর্থিক উন্নয়নে সোনালী ব্যাংকের সামনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে এ চ্যালেঞ্জ মোকাবেলায় সোনালী ব্যাংকের কর্মকর্তাদের পূর্ণ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

২ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সোনালী ব্যাংকে এখন মূলধন ঘাটতি নেই। এডি রেশিও সন্তোষজনক।ট্রেজারি ফাংশনসহ অনেক কাজ করায় সোনালী ব্যাংক সরকারের অত্যন্ত গুরুত্বপূণর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা ইন্টেরিম চেষ্টা করেছি দেশের অর্থনীতি আরো এগিয়ে নিয়ে যাওয়া ও স্ট্যাবল করার। কিন্তু সব পারিনি। সামনে আরও বড় চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, ঋণ বিতরণে বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দিতে হবে। কর্মসংস্থান তৈরিতে তারা ভুমিকা রাখে। এজন্য তাদের ঋণ দিতে হবে বেশি। বড়দের ঋণে ঝুঁকিও বেশি বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সম্মানিত এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। তিনি ২০২৫ সালে সোনালী ব্যাংকের সাফল্য ও অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার এক অঙ্কে নামিয়ে আনা, রপ্তানি অর্থায়ন সম্প্রসারণে গুরুত্ব, সেবার মান আরো উন্নয়ন বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন। সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সোনালী ব্যাংককে সব দিক দিয়ে শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন এমডি অ্যান্ড সিইও মহোদয়।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ২০২৫ সালের অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে এ বছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মূলধন ঘাটতি শুন্য হওয়ায় তিনি ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের খেলাপী ঋণ সহনীয় মাত্রায় রয়েছে। সোনালী ব্যাংকের ঋণের পরিমাণ আরো বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বর্তমানে বছরে মুনাফা ৫ থেকে ৭ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ হয়ে ১৫ হাজার কোটি টাকা হতে পারে।

গভর্নর আরো বলেন, অতীতে ঋণ দিতে অনেক হাত পুড়েছে। এখন ঋণ দিতে যে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তা অব্যাহত থাকবে। তবে ঋণ দিতে সাহসী হওয়া দরকার। অন্য সরকারি ব্যাংকের জন্য সোনালী ব্যাংক দিক-নির্দেশক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ব্যাংকের নতুন পিএলসি কাঠামোর আওতায় আরও বেশি স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি করপোরেট গভর্নেন্স নিশ্চিত করতে পরিচালনা পর্ষদকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অপসারণের ক্ষমতা দেয়া উচিত বলেও মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের সকল শাখা প্রধানগণ অংশ নেন।

সম্মেলনে আলোচনা অনুষ্ঠান শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে কর্তৃপক্ষের মতবিনিময়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে ম্যানেজারদের ব্যবসায়িক আলোচনা ও সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬