দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেটের সময়: ০৮:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 175

প্রতিবছরের ন্যায় এবারও দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন হাসপাতাল ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সকালে অরবিন্দু শিশু হাসপাতাল, গাওসুল আযম বিএসএসবি চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শীতবস্ত্র প্রদান করা হয়। পরে দুপুর আড়াইটায় দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খায়রুল আনামের পুত্র মো. জাকির আনাম, রেনেসা ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফ্রেইট কানেকশনের ম্যানেজিং ডিরেক্টর শাহ্ মো. আসফাকুর রহমান, সমাজকর্মী গোলাম মোস্তফা এবং এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো. নাজির হোসেন।

শীতবস্ত্র বিতরণকালে খায়রুল আনামের পুত্র মো. জাকির আনাম বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে মো. জাকির এনাম বলেন, আমাদের পাঁচ ভাই–বোনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাবা খায়রুল আনাম ও মা জাহানারা বেগমের নামে একটি ট্রাস্ট গড়ে মানুষের কল্যাণে কাজ করা। তাঁরা জীবদ্দশায় সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। সেই মানবিক মূল্যবোধকে ধরে রাখতে আমরা তাদের স্মৃতিকে ধারণ করে এই ট্রাস্টের মাধ্যমে গত ২বছর থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

রেনেসা ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,ট্রাস্টের এই উদ্যোগ দিনাজপুরের অসহায় মানুষের জন্য বড় সহায়তা। সমাজের সামর্থ্যবান সবাই এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেটের সময়: ০৮:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬