বিসিবিএলের প্রথম ইজিএম অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১১:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 178
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর প্রথম এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিরার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর উত্তরাস্থ ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ফকির পিন্টুর পরিচালনায় ‘ইজিএম’-এর প্রস্তাবিত এজেন্ডাসমূহ উপস্থিত সব সদস্যের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতারসহ কার্যনির্বাহী কমিটি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।
ক্লাবের পক্ষ থেকে ইজিএমে অংশগ্রহণকারী সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
ট্যাগ :





















