নগদ লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- আপডেটের সময়: ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 160
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
ট্যাগ :





















