বুয়েটকে ২টি বাস উপহার দিল পূবালী ব্যাংক
- আপডেটের সময়: ১১:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 247
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য দুইটি বাস প্রদান করেছে।
এ উপলক্ষ্যে বুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে বাস দুইটির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ, পরিচালক( উঅঊজঝ ) অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান।
এসময় ব্যাংকের শাহবাগ এভিনিউ শাখা প্রধান উপ-মহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ বুয়েট শি¶কবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য পূবালী ব্যাংক দুইটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে। তিনি বলেন, এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান পূবালী ব্যাংকের এই অনুদানের জন্য ধন্যবাদ জানান।



























