স্মার্ট ব্যাংকিংয়ে নতুন উদ্যোগ, ‘ইউসিবি ইনোভেশন হাব’-এর যাত্রা শুরু!

  • আপডেটের সময়: ১১:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 15

প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব’।

আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘আজকের উদ্ভাবনে, আগামীর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত ইউসিবি ইনোভেশন হাব প্রযুক্তি, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের ব্যাংকিং সেবা গড়ে তুলতে কাজ করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, ইন্টেলিজেন্ট প্রসেস অটোমেশন, ডেটা অ্যানালিটিকস, ওপেন ব্যাংকিং, এপিআই ইকোসিস্টেম এবং উদীয়মান ফিনটেক প্রযুক্তির সম্ভাবনা অনুসন্ধান ও কার্যকর প্রয়োগ হবে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এসব প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সহজ ও গতিশীল করা, কর্মদক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য নিরাপদ, ব্যক্তিকেন্দ্রিক ও নির্বিঘ্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি প্রযুক্তিবিদ, ব্যবসায়িক নেতৃত্ব, ফিনটেক উদ্ভাবক, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করবে এই হাব।

ইউসিবি ইনোভেশন হাব ব্যাংকের সর্বস্তরে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্মার্ট ব্যাংকিংয়ে নতুন উদ্যোগ, ‘ইউসিবি ইনোভেশন হাব’-এর যাত্রা শুরু!

আপডেটের সময়: ১১:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬