প্রথমবারের মতো ঢাকায় আসছেন জাকির নায়েক
- আপডেটের সময়: ১০:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 240
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।
তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আগামী ২০ অক্টোবরের পরে বিস্তারিত জানানো হবে।
ট্যাগ :





















