জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন ফিরোজ সরকার

  • আপডেটের সময়: ০৮:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 721

নিজস্ব প্রতিবেদক:

খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর মো. ফিরোজ সরকারকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তিনি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করে আসছিলেন।

মো. ফিরোজ সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া (পশ্চিম) ইউনিয়নের কৃতী সন্তান। ফিরোজ সরকার ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর চাকরিরত অবস্থায় একই বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট (দুর্যোগ ব্যবস্থাপনা) দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে এমএস (মাস্টার্স অব সাইন্স) ডিগ্রি অর্জন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন ফিরোজ সরকার

আপডেটের সময়: ০৮:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫