গাজায় একদিনে নিহত ৬০, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার ৫০০

  • আপডেটের সময়: ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 263

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৬০ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত দুই বছরের অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে।

এছাড়া, গত ২৭ মে থেকে খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সর্বশেষ শুক্রবার ত্রাণ নিতে গিয়ে আরও ৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

গাজার বর্তমান যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে এই অভিযানের দায়ে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান থামবে না।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজায় একদিনে নিহত ৬০, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার ৫০০

আপডেটের সময়: ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫