কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় আহত সিনিয়র ফটোসাংবাদিক নাজমুল হক

  • আপডেটের সময়: ১১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / 203

আহত হওয়ার পূর্বে মিরপুর ১০ এ দায়িত্বরত অবস্থায় ফটোসাংবাদিক নাজমুল হক

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। এসব ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে মিরপুর কাজিপাড়া মেট্রো স্টেশনের নিচে ২০ জুলাই আহত হন ফোকাস বাংলা এজেন্সির সিনিয়র ফটোসাংবাদিক নাজমুল হক। তিনি মাথা ঘাড় ও পায়ে ব্যাপক ভাবে আহত হন। পরবর্তীতে পংগু হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন।

এখন পর্যন্ত চার সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত ৩৫ জনের মতো। গুলি বা হামলা শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ২২৬ জন সাংবাদিক ও সংবাদকর্মী। এর মধ্যে গুরুতর অবস্থা অন্তত ৬৭ জনের। আহত সাংবাদিক ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

নিহত যারা

কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় ঢাকায় নিহত হন সাংবাদিক মেহেদী হাসান ও তৌহিদ জামান প্রিয়, সিলেটে এটিএম তুরাব ও গাজীপুরে মো. শাকিল হোসেন।

হাসান মেহেদী ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার সময় হাসান মেহেদী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

১৯ জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় ফ্রিল্যান্স ফটোসাংবাদিক তৌহিদ জামান প্রিয় মাথায় গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া ১৮ জুলাই দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি মো. শাকিল হোসেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গুলিবিদ্ধ ও আহত যারা

ঢাকা ও ঢাকার বাইরের অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন, হামলার শিকার হয়েছেন বা সংঘাতের মাঝে পড়ে আহত হয়েছেন।

কোটা আন্দোলনে সহিংসতায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার ৯ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতরা হলেন চিফ রিপোর্টার শাহজাহান আকন্দ শুভ, ফটোসাংবাদিক মনজুরুল বাবু, মো. মেহরাজ ও আলামিন লিওন, স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ কাফি ও রেজাউল রেজা এবং মাল্টিমিডিয়া সাংবাদিক মিরাজুল ইসলাম ও আকতারুজ্জামান।

পত্রিকাটির চিফ রিপোর্টার শাহজাহান আকন্দ শুভ বলেন, আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় ১৯ জুলাই কাকরাইল ও আজিমপুর এলাকায় আমার ওপর হামলা করা হয়। আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এসময় আন্দোলনকারীরা আমাকে সময় টেলিভিশনের রিপোর্টার ভেবে হামলা করে। হামলায় আমাদের ফটোসাংবাদিক মনজুরুল বাবুর হাত ভেঙে গেছে, মাথায় একাধিক সেলাই লেগেছে।

দৈনিক প্রথম আলো পত্রিকার তিন জন ফটোসাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন সাজিদ হোসেন, দীপু মালাকার ও খালেদ সরকার। তারা তিন জনই গুরুতর আঘাত পেয়েছেন।

কালের কণ্ঠ পত্রিকার ছয় জন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন সিনিয়র ফটোসাংবাদিক মনজুরুল করিম, ফটোসাংবাদিক লুৎফর রহমান, শেখ হাসান ও মোহাম্মদ আসাদ। এছাড়াও পত্রিকাটির আরও দুই জন মাল্টিমিডিয়া রিপোর্টার আহত হয়েছেন। তারা হলেন আল আমিন ও মাহাদী হাসান।

মনজুরুল করিম ২০ জুলাই (শনিবার) যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। তার ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার তিন জন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন ফটোসাংবাদিক আলী হোসেন মিন্টু, ক্রাইম চিফ আলাউদ্দিন আরিফ ও মাল্টিমিডিয়া রিপোর্টার আকাশ। আলাউদ্দিন আরিফ জানান, ১৯ জুলাই মালিবাগ আবুল হোটেল এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ছররা গুলি লাগে।

ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিক আহাদুল করিম খান আহত হয়েছেন।

সমকাল পত্রিকার দুই জন ফটোজার্নালিস্ট গুরুতর আহত হয়েছেন। তারা হলেন সিনিয়র ফটোজার্নালিস্ট সাজ্জাদ মাহমুদ নয়ন ও মামুনুর রশীদ।

দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের তিন সাংবাদিক আহত হয়েছেন। সিনিয়র ফটোজার্নালিস্ট প্রবীর দাস ও মাল্টিমিডিয়া সাংবাদিক আবির আহত হন ঢাকায়। এছাড়া ডেইল স্টারের সিলেট প্রতিনিধি দোহা চৌধুরী গুরুতর আহত হয়েছেন।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক আহত হয়েছেন। সিনিয়র সাংবাদিক রোহেত রাজীব ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় হামলার শিকার হয়েছেন। ১৯ জুলাই রামপুরা এলাকায় মাসুদ রানা (সংবাদকর্মী) হামলার শিকার হন। তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও পত্রিকাটির সংবাদপত্র বহনকারী তিনটি গাড়ি রায়েরবাগ এলাকায় পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিকতা মানুষের তথ্য অধিকার নিশ্চিতে ভূমিকা রাখে। এর আগেও বাংলাদেশে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। সরকার পতনের আন্দোলনেও সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। তবে এবার আমরা দেখেছি সাংবাদিকদের কোণঠাসা করতে সবাই মরিয়া ছিল। সরকারি সংস্থার সদস্যদের থেকে শুরু করে জনসাধারণও সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করেছে। এর কারণ কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অপসাংবাদিকতা এবং রাষ্ট্রের সংবাদমাধ্যম নীতিকাঠামোর দুর্বলতা। এসব কারণে সাংবাদিকতার মান ক্ষুণ্ন হচ্ছে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও শিশুসহ ২১০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৪৭ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ৬ জন, ১৮ জুলাই ৪২ জন, ১৯ জুলাই ৮৫ জন, ২০ জুলাই ৩৮ জন, ২১ জুলাই ২১ জন, ২২ জুলাই ৫ জন, ২৩ জুলাই ৩ জন, ২৪ জুলাই ৩ জন, ২৫ জুলাই ৫ জন ও ২৬ জুলাই ১ ও ২৭ জুলাই ১ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত সোমবার থেকে আজ পর্যন্ত সব মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় আহত সিনিয়র ফটোসাংবাদিক নাজমুল হক

আপডেটের সময়: ১১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪