ফ্যাড-ক্যাব এর নির্বাচনে এক্সিকিউটিভ মেম্বার পদে সালেহ চৌধুরী বিজয়ী

  • আপডেটের সময়: ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 324

নিজস্ব প্রতিনিধি:

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) ২০২৫-২০২৭ নির্বাচনে এক্সিকিউটিভ মেম্বার (সদস্য) পদে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন, মোঃ সালেহ চৌধুরী।

২৬ জুলাই(শনিবার) হোটেল দ্য ইন্টার কন্টিনেন্টালে এ ফ্যাড-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রেসিডেন্ট পদে ইউনাইটেড ফ্যাকডক্যাব ফোরামের জুলফিকার আলী জুয়েল এবং সেক্রেটারি পদে গণতান্ত্রিক ঐক্য পরিষদের মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলে। পরে শুরু হয় ভোট গণনা। মোট ২৯৬ জন ভোটারের মধ্যে ২৭৭ জন ভোট প্রদান করেছেন।

সালেহ চৌধুরী বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনে আমি কৃতজ্ঞ। এই বিজয় আমাদের সকলের—এটি একতা, আন্তরিকতা ও বিশ্বাসের প্রতিফলন। একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার প্রতিশ্রুতি—বিজয়ী বা পরাজিত যেই হই না কেন, আমরা একসাথে কাজ করব একটি ঐক্যবদ্ধ, ব্যবসা-বান্ধব ও কার্যকর FACD-CAB গড়তে। ইনশাআল্লাহ, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

তিনি বলেন, নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকটি কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ ও বিশেষভাবে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সালেহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছেন তখন সামাজিক ও কালচারাল প্রোগ্রাম, প্রচার ও প্রচারণা, ব্রান্ডিং, প্রমোশন ও অন্যান্য উন্নয়নমূলক সকল কর্মকান্ডে পরিশ্রম ও মেধার সমন্বয়ে সফল ও স্বার্থক হয়েছেন।

আগামী দিনগুলোতে সকল দৃশ্যমান কাজ ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে ফ্যাকড-ক্যাব কে এগিয়ে নিতে চান মোহাম্মদ সালেহ চৌধুরী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান। অন্য দুই কমিশনার হলেন- ড. মো মাহফুজ হাফিজ ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আপিল বোর্ড চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো মহসীন কবির। বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

এতে প্রেসিডেন্ট পদে ১৬৬ ভোট পেয়ে ইউনাইটেড ফ্যাকডক্যাব ফোরামের জুলফিকার আলী জুয়েল এবং সেক্রেটারি পদে গণতান্ত্রিক ঐক্য পরিষদের মেহেদী হাসান।
১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন যথাক্রমে আব্দুল কাদির খান বাবু ( ১১০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক ( ৯৬ ভোট)। মোট ২৫টি পদের মধ্যে ইউনাইটেড ফ্যাকড ক্যাব ফোরাম পেয়েছে ৬টি। অন্য প্যানেল ১৯টি পদে জয় পেয়েছে।

যারা বিজয়ী হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে- মো বশির আহমেদ; ভাইস প্রেসিডেন্ট -১ পদে রবিউল হুসাইন; ভাইস প্রেসিডেন্ট- ২ পদে ডিসিএস এডুকেয়ার এর মো রেজাউল করিম রেজা; ভাইস প্রেসিডেন্ট -৩ পদে জি এম ফারুক স্বপন; জয়েন্ট সেক্রেটারি -০১ পদে মো মাসুদ পারভেজ সম্রাট; জয়েন্ট সেক্রেটারি -২ পদে মো মাজহারুল ইসলাম অপু; জয়েন্ট সেক্রেটারি -৩ পদে মো মোস্তফা জামান; জয়েন্ট সেক্রেটারি- ৪ পদে সৈয়দ আহমদ চন্দন; অর্গানাইজিং সেক্রেটারি -১ পদে মো সোলায়মান; অর্গানাইজিং সেক্রেটারি -২ পদে মোহম্মদ মাহফুজুর রহমান; ইন্টারন্যাশনাল রিলেশন্স সেক্রেটারি পদে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান; ফিনান্স সেক্রেটারি পদে রাজীব কুমার ভদ্র রূপক; কালচারাল এন্ড ইভেন্টস সেক্রেটারি পদে মোহাম্মদ মাহমুদুল হাসান; পিআর এন্ড কমিউনিকেশন সেক্রেটারি পদে মো সানাউল্লাহ; অফিস সেক্রেটারি পদে মেহেদী হাসান; লিগ্যাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি পদে এরশাদ আহম্মদ নিশান; রিসার্স এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে প্রকৌশলী শেখ সাইফউদ্দিন আহমেদ; আইসিটি সেক্রেটারি পদে সামিয়াল হাসান খান; এবং নির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ সালেহ চৌধুরী; মোঃ সোলাইমান; মোঃ রাসেল মিয়া; আনিসুজ্জামান কিরণ ও মো মাসুদ রানা।

এছাড়াও পরিবেশ সুস্থ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্যাড-ক্যাব এর নির্বাচনে এক্সিকিউটিভ মেম্বার পদে সালেহ চৌধুরী বিজয়ী

আপডেটের সময়: ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫