“১৯৮৪–২০২৫: বাংলাদেশে বিমান দুর্ঘটনার ভয়াবহ চিত্র -৪১ বছরে একের পর এক বিধ্বস্ত বিমান ও প্রাণহানি”
- আপডেটের সময়: ০১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 934
বিশেষ প্রতিবেদন, পাপ্পু কুমার :
বাংলাদেশের আকাশপথে দুর্ঘটনার ইতিহাস খুব দীর্ঘ না হলেও, সময় সময় কিছু ঘটনা দেশের নিরাপত্তা ও বিমান পরিচালনাকে প্রশ্নের মুখে ফেলেছে। ১৯৮৫ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা দেশবাসীকে কাঁদিয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৫) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই আগুন ধরে যায়। বিকট বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে এবং স্কুল ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ১৬৪ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইতিহাস ঘাটলে বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৪ সালের ৫ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ২৭-৬০০ বিমানটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে। বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে পূর্বনির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল। এতে ৪ জন ক্রু ও ৪৫ জন যাত্রীসহ সবাই নিহত হন।
* বাংলাদেশের উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার পূর্ণ বিবরণ
২০১২ সালের ৩০ এপ্রিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর একটি সামরিক ATR‑72‑500 বিমান ব্যাংকক যাওয়ার পথে ঢাকায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।কেউ হতাহত হননি, সবাই নিরাপদে উদ্ধার পান।
২০১৪ সালের ২০ জুলাই — কক্সবাজারে বেসামরিক ATR‑72‑200 বিমানবন্দর অবতরণের সময় নাসাগিয়ার ভেঙে পড়ে বাণিজ্যিক বিমানটি।বিমানটিতে ৪৮ যাত্রীই সকলেই নিরাপদে বিমানের বাইরে বেরিয়ে আসেন।
২০১৫ সালের ২৯ জুন বিমান বাংলাদেশ বিমানবাহিনীর F‑7MB ফাইটার জেট প্যাটেঙ্গায় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। নিহত ১ জন (পাইলট)।
২০১৬ সালের ৯ই মার্চ— True Aviation Flight 21 (An‑26B) নামে কক্সবাজার → যশোর, বঙ্গোপসাগরে বিধ্বস্ত কার্গো বিমানটি উড্ডয়নের পর ইঞ্জিন বিকল হয়ে সাগরে পড়ে যায়। বিমানে থাকা ৪ জনের মধো নিহত হন ৩ জন ক্রু এবং বেঁচে যান ১ জন।
২০১৭ সালের ২৭ ই ডিসেম্বর — Yak‑130 টুইন ট্রেনিং জেট নামে মহেশখালী উপকূল, কক্সবাজার দুটি জেট আকাশে সংঘর্ষে জড়ালেও ৪ পাইলটই প্যারাসুটে বেঁচে যান।
২০১৮ সালের ১৩ ই মে কুয়েতি অতিথিদের বহনকারী Mi‑17 হেলিকপ্টারটি ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকা জরুরি অবতরণের সময় সামান্য আঘাত লাগলেও কেউ নিহত হননি।
আজ (২১ জুলাই ২০২৫) বৃহস্পতিবার দুপুরে মাইলস্টোন কলেজ, উত্তর ঢাকা বাংলাদেশ বিমানবাহিনীর F‑7 BGI প্রশিক্ষণ ফাইটার জেট নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আছড়ে পড়ে।দুর্ঘটনায় নিহতহন ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির সহ আরো ১৮ জন। আহত: ১৬৪ জন (দগ্ধ, আঘাতপ্রাপ্ত)
এবার এক নজরে দেখা যাক
সাল বিমান ধরন দুর্ঘটনার ধরন নিহত
1984 Fokker F27 যাত্রী খারাপ আবহাওয়া ৪
2012 ATR‑72‑500 সামরিক অবতরণে সমস্যা ০
2014 ATR‑72‑200 বেসামরিক অবতরণে সমস্যা ০
2015 F‑7MB ফাইটার সাগরে বিধ্বস্ত ১
2016 An‑26B কার্গো ইঞ্জিন বিকল ৩
2017 Yak‑130 ×2 ট্রেনিং ফাইটার mid-air collision ০
2018 Mi‑17 হেলিকপ্টার জরুরি অবতরণ ০
2025 F‑7 BGI প্রশিক্ষণ ফাইটার ভবনে বিধ্বস্ত ১৯
এছাও বাংলাদেশে উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার টাইমলাইন (১৯৯১–২০০৯)
* ৩০ এপ্রিল ১৯৯১
ঘটনা: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশ বিমানবাহিনীর ৪০টি এফ-৬ যুদ্ধবিমান ও ৪টি মিল-৮ হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস। অবস্থান: চট্টগ্রাম।
* ১৯৯৩
• দুটি পিটি-৬ ট্রেনিং বিমানের সংঘর্ষে ৩ পাইলট নিহত।
• এফটি-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট কুদ্দুস নিহত।
* ১৯৯৪
এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত।
* ৮ মে ১৯৯৬
একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত।
* ২৬ অক্টোবর ১৯৯৮
এফ-৭এমবি যুদ্ধবিমান বিধ্বস্ত।
* ১৭ নভেম্বর ১৯৯৮
ন্যাঞ্ছাং এ-৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত।
* ৭ জানুয়ারি ২০০১
এফটি-৭বি ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন নিহত।
* ৩০ জুলাই ২০০২
এ-৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট আদনান নিহত। অবস্থান: চট্টগ্রাম।
* ১৯ অক্টোবর ২০০২
এমআই-১৭-২০০ হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত। অবস্থান: উখিয়া, কক্সবাজার।
* ২৫ ফেব্রুয়ারি ২০০৩
এফটি-৭বি বিমান বিধ্বস্ত।
* ১৫ নভেম্বর ২০০৩
পাইপার সেসনা এস-২ বিমান বিধ্বস্ত।
* ২০০৩
পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
* ৭ ফেব্রুয়ারি ২০০৫
পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
* ৭ জুন ২০০৫
এফ-৭এমবি যুদ্ধবিমান বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ। অবস্থান: উত্তরা, ঢাকা।
* ২৪ এপ্রিল ২০০৬
পিটি-৬ বিধ্বস্ত, ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম নিহত। অবস্থান: কোটচাঁদপুর, ঝিনাইদহ।
* ৯ এপ্রিল ২০০৭
পিটি-৬ ট্রেনিং বিমান বিধ্বস্ত, ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ নিহত। অবস্থান: যশোর।
* ৮ এপ্রিল ২০০৮
এফ-৭এমবি যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোরশেদ নিহত। অবস্থান: পাহাড়িয়া গ্রাম, টাঙ্গাইল।
*১৬ জুন ২০০৯
এফটি-৬ যুদ্ধবিমান বিধ্বস্ত। অবস্থান: বগুড়া সদর।তারিখ বিমান/হেলিকপ্টার মডেল স্থান ফলাফল / নিহত ব্যক্তি
৩০ এপ্রিল ১৯৯১ এফ-৬ (৪০টি), মিল-৮ (৪টি) — ঘূর্ণিঝড়ে ধ্বংস
১৯৯৩ পিটি-৬ (২টি) — ৩ পাইলট নিহত
১৯৯৩ এফটি-৫ — ফ্লাইট লেফট্যানেন্ট কুদ্দুস নিহত
১৯৯৪ এফ-৭ — বিধ্বস্ত
৮ মে ১৯৯৬ মিগ-২১ — বিধ্বস্ত
২৬ অক্টোবর ১৯৯৮ এফ-৭এমবি — বিধ্বস্ত
১৭ নভেম্বর ১৯৯৮ ন্যাঞ্ছাং এ-৫সি — বিধ্বস্ত
৭ জানুয়ারি ২০০১ এফটি-৭বি — স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন নিহত
৩০ জুলাই ২০০২ এ-৫সি চট্টগ্রাম ফ্লাইট লেফট্যানেন্ট আদনান নিহত
১৯ অক্টোবর ২০০২ এমআই-১৭-২০০ হেলিকপ্টার উখিয়া, কক্সবাজার ৪ জন নিহত
২৫ ফেব্রুয়ারি ২০০৩ এফটি-৭বি — বিধ্বস্ত
১৫ নভেম্বর ২০০৩ পাইপার সেসনা এস-২ — বিধ্বস্ত
২০০৩ পিটি-৬ প্রশিক্ষণ বিমান — বিধ্বস্ত
৭ ফেব্রুয়ারি ২০০৫ পিটি-৬ প্রশিক্ষণ বিমান — বিধ্বস্ত
৭ জুন ২০০৫ এফ-৭এমবি উত্তরা, ঢাকা বহুতল ভবনের সাথে সংঘর্ষ
২৪ এপ্রিল ২০০৬ পিটি-৬ কোটচাঁদপুর, ঝিনাইদহ ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম নিহত
৯ এপ্রিল ২০০৭ পিটি-৬ যশোর ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ নিহত
৮ এপ্রিল ২০০৮ এফ-৭এমবি পাহাড়িয়া গ্রাম, টাঙ্গাইল স্কোয়াড্রন লিডার মোরশেদ নিহত
১৬ জুন ২০০৯ এফটি-৬ বগুড়া সদর বিধ্বস্ত





















