“জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৮:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 193
১৬ জুলাই ২০২৫, বুধবার “জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে শহিদদের স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে দিনের শুরুতে ব্যাংক চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ যোহর ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম, বোর্ড সচিব (এজিএম) মো: ইকবাল হোসেন, আইটি বিভাগের এজিএম মো: মনজুর রহমান খান, নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের এসপিও মো: নুরুজ্জামান মিঞা, মার্কেটিং ইউনিটের প্রিন্সিপাল অফিসার মো: নাসিমুল হক এবং কর্মসংস্থান ব্যাংক সিবিএ সভাপতি মো: নাসির উদ্দিন “শহিদ জুলাই দিবস” উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সেবা ও প্রকৌশল বিভাগের এজিএম খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা, তাঁদের আত্মার শান্তি কামনা এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কর্মসংস্থান ব্যাংক নিশ্চিত করতে সকলের অংশগ্রহণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার আহবান জানান।
উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





















