ইরানে ডজনের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
- আপডেটের সময়: ১১:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 232
ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় আজ শনিবার সকালে গোয়েন্দা বিভাগের নির্দেশনায় প্রায় ৩০টি যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরানের মাহভাজ এলাকায় আঘাত হানে।
সামাজিক যোগযোগমাধ্যম এক্সে আইডিএফ লিখেছে, ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালনা করা হয়েছে এই আক্রমণ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মিসাইল লঞ্চার ও অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য আইডিএফ ইরানি সরকারের সামরিক সক্ষমতার ওপর আক্রমণ তীব্রতর করে চলেছে।
সূত্র: বিবিসি
ট্যাগ :





















