ইবিতে হযরত মহানবী (স.) কে কটুক্তির ঘটনায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি 

  • আপডেটের সময়: ০৮:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 190

শাহিন রাজা, ইবি প্রতিনিধি: 

হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার তথ্য যাচাই ও যথাযথ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ের তথ্য ও প্রমাণ চেয়ে গণ বিজ্ঞপ্তি দিয়েছে তদন্ত কমিটি। সোমবার (২৭ মে) কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের উপ-রেজিস্ট্রার আবু মুছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে কটুক্তি করায় বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত কোন প্রকার অভিযোগ, মতামত, তথ্য, তথ্যচিত্র, অডিও এবং ভিডিও থাকলে লিখিত, মৌখিক ও ই-মেইল এর মাধ্যমে অথবা সরাসরি তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আলীনূর রহমানকে আগামী ২৩ জুনের মধ্যে জানানোর অনুরোধ করা হয়েছে। 

এতে আরও উল্লেখ করা হয় যে, প্রাপ্ত তথ্যাবলী শুধুমাত্র তদন্ত কার্যে ব্যবহৃত হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমানের  মোবাইল নম্বর ০১৭১২-৫৮৬৭৭৭ অথবা alinoor.rahman63@yahoo.com / alinooriumgt@gmail.com এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

প্রসঙ্গত, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নবি-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর। পরে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে পুলিশ মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগের নিকট তার বহিষ্কারের দাবি জানালে তদন্তে কমিটি গঠন করা হয়। এছাড়া গত ২৩ এপ্রিল তার বিরুদ্ধে মানববন্ধন ও আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইবিতে হযরত মহানবী (স.) কে কটুক্তির ঘটনায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি 

আপডেটের সময়: ০৮:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫