সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
- আপডেটের সময়: ১২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 159
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে যমুনার পার্শ্ববর্তী এলাকা হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের কথা উল্লেখ রয়েছে।
ট্যাগ :





















