একুশের প্রথম প্রহরে খুলনা বিভাগীয় কমিশনারের শহিদদের প্রতি শ্রদ্ধা
- আপডেটের সময়: ১১:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / 139
নিজস্ব প্রতিনিধি:
শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ভাষা শহিদদের অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহিদদের স্মরণ করা হচ্ছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) মহানগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাবের নেতা, খুলনা মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং হাদিস পার্কে এসে নবনির্মিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে।
বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম/






















