ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

  • আপডেটের সময়: ১০:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 306

ফেনীতে পিকআপভ্যানের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশসহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। উদ্ধারকাজ চলমান রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

আপডেটের সময়: ১০:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫