ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • আপডেটের সময়: ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 213

রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর ৮ মিনিট পরেই ৩টা ২৫ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেটের সময়: ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫