বাংলাদেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময়: ০৯:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 335

বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ভুল ও অপতথ্য ছড়াচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, সবার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি।

জ্ঞান ও মেধায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে যা যা করার দরকার, সবকিছু এই সরকার করবে বলেও জানান তৌহিদ হোসেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময়: ০৯:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪