চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ

  • আপডেটের সময়: ০৭:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 388

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ

চাঁদপুর জেলা প্রতিনিধি:

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৫ সালের ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে রহিম বাদশা (বাংলাভিশন) ও সাধারণ সম্পাদক পদে কাদের পলাশ (যমুনা টিভি) মনোনীত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। কমিটি ঘোষণার পর নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ), তালহা জুবায়ের (এখন টিভি) কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ

আপডেটের সময়: ০৭:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪