ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সভা ১০ জানুয়ারি

  • আপডেটের সময়: ০৯:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 303

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ (২৩ ডিসেম্বর) নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই উপলক্ষে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘটন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি নোমান সেলিম আহ্বায়ক এবং চ্যানেল২৪ টিভির স্টাফ রিপোর্টার কাজী ফয়সাল সদস্য সচিব হিসেবে এই কমিটির দায়িত্ব পালন করবেন।

ফোরামের সভাপতি দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে এছাড়া আরও কয়েকটি কমিটি গঠন করা হয়।

অর্থ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার এমএইচ রবিন এবং সদস্য সচিব বিডি সমাচার পত্রিকার সম্পাদক মহসিন হোসেন, খসড়া কমিটি প্রস্তুতি কমিটি আহ্বায়ক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না এবং সদস্য সচিব টেকশহর নিউজের বিশেষ প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী হাসিব দায়িত্ব পালন করবেন।

এছাড়া চাঁদপুরের বাসিন্দা, ঢাকায় পেশাদার সাংবাদিকতায় যুক্ত এমন আগ্রহীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করেতে পারবেন তারা।

পরিকল্পনা কমিশনের সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারকে নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সভা ১০ জানুয়ারি

আপডেটের সময়: ০৯:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪