‘ওয়ার্কশপ অন সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট উইথ ফাইন্যানসিয়াল লিটারেসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 291

‘ওয়ার্কশপ অন সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট উইথ ফাইন্যানসিয়াল লিটারেসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গণতন্ত্রের পাশাপাশি সুশাসন ও উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত গণমাধ্যম। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই গণমাধ্যমে সাংবাদিকের প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন ও রাষ্ট্রকে দিকনির্দেশনার জন্য দরকার দক্ষতা বৃদ্ধি এবং কর্মকৌশল। সময়ের প্রয়োজনে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির অগ্রযাত্রায় অন্তর্ভুক্ত করতে সাংবাদিকদের ভূমিকা অনেক। তাই তাদের আরো দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।

রাজধানীর মতিঝিলে বুধবার (১১ ডিসেম্বর) একটি হোটেলে ‘ওয়ার্কশপ অন সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট উইথ ফাইন্যানসিয়াল লিটারেসি’ শীর্ষক কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ ব্যাংক আয়োজীত এই কর্মশালায় অংশ নেন ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ)সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৩০ জন সাংবাদিক।

প্রশিক্ষণ শেষে বিকালে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকাররা।

কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম পাটওয়ারী, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. খালিদ মাহমুদ খান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

কর্মশালায় গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক প্রতিবেদনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ কৌশল এবং প্রতিবেদনে সঠিক তথ্যের উপস্থাপন কৌশল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন অনুষদের প্রধানরা প্রশিক্ষণ দেন।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কার্যপ্রণালী তুলে ধরেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্টিকে অর্থনীতির অগ্রযাত্রায় অন্তভুক্ত করতে সাংবাদিকদের ভূমিকা অনেক। একই সঙ্গে সাংবাদিকদের জীবন ধারা পরিচালনার জন্য ব্যাংকের সঙ্গে যুক্ত থাকতে হয়। তাদের আরো দক্ষতা বৃদ্ধির জন্য আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ওয়ার্কশপ অন সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট উইথ ফাইন্যানসিয়াল লিটারেসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪