আন্দোলনের মুখে আশুলিয়ায় ২৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

  • আপডেটের সময়: ০৫:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 187

নিজস্ব প্রতিনিধি:

আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে সাধারণ ছুটি ঘোষণা করেছে ২৫টি পোশাক কারখানা।

বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে এসব কারখানার মালিক পক্ষ।

জানা গেছে, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্দোলনের মুখে আশুলিয়ায় ২৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

আপডেটের সময়: ০৫:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪