নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • আপডেটের সময়: ১২:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 283

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোফাখ্খার হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেটের সময়: ১২:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪