রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

  • আপডেটের সময়: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 302

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে এক কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৭০ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন ও ৪০০ মিলি দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

আপডেটের সময়: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪