নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা
- আপডেটের সময়: ০৭:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / 151
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া ছয় বছর বয়সি শিশু আয়েশা সিদ্দীকার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। সোমবার সকালে শিশুটির মা বিউটি আক্তারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, শিশুটির বাবা আশরাফুলসহ অন্যরা।
এর আগে গত ২৯ জুলাই খেলাধুলা করার সময় উপজেলা পরিষদের ভেতরে পুকুরের পানিতে পড়ে মারা যান শিশু আয়েশা।
ট্যাগ :



























