নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেটের সময়: ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 165

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার সকালে থানায় নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাণীনগর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম উপজেলার সার্বিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

আপডেটের সময়: ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪